BBC News, বাংলা - মূলপাতা
প্রধান খবর
লাইভ, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয় ঠিক না হওয়া পর্যন্ত তারেক রহমান ভারতে যেতে পারবেন না: নাহিদ
শেখ হাসিনার প্রত্যর্পণ কীভাবে হবে এই প্রশ্নের সমাধান না হওয়া পর্যন্ত তারেক রহমান ভারতে যেতে পারবেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এদিকে, রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দিয়েছে বিএনপি। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
পরাজয় জেনেও কেন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিলো জামায়াত জোট?
সংবিধান অনুযায়ী যে প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন হবে, সেখানে সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি প্রার্থীর জয় নিশ্চিত। কিন্তু পরাজয় জেনেও কেন জামায়াত নেতৃত্বাধীন জোট এই নির্বাচনে নিজেদের প্রার্থী দিয়েছে?
বাংলাদেশে ১৮ জন রাষ্ট্রপতি কে, কতদিন দায়িত্বে ছিলেন?
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের অপেক্ষায় দেশ। ইতোমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং কয়েকদিন পরই জাতীয় সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি। স্বাধীন বাংলাদেশে এখন পর্যন্ত ১৮ জন ব্যক্তি ২২ মেয়াদে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন, যাদের মধ্যে পূর্ণাঙ্গ ছাড়াও ছিলেন অস্থায়ী ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।
দিল্লির আমন্ত্রণে তারেক রহমান কি ভারত সফরে যাবেন?
সেপ্টেম্বরে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে অষ্টাদশ ব্রিকস সম্মেলন। এই সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। তবে, এই সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কি-না সেই বিষয়টি এখনো নিশ্চিত করে জানানো হয়নি বাংলাদেশের পক্ষ থেকে।
'ল্যান্ড জিহাদ' বন্ধে আইন করতে চান শুভেন্দু অধিকারী, মুসলমানরাই কি নিশানায়?
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, ধর্মান্তকরণ ও জমি কেনাবেচায় বিধিনিষেধ আনা এখন তার পরবর্তী লক্ষ্য।
গুইসাপ ধরা ও হত্যায় কী সাজা হতে পারে?
বাংলাদেশের পার্বত্য অঞ্চলের জেলা খাগড়াছড়ি সদর থেকে পাঁচটি বস্তায় ভরা ২৪টি গুইসাপ উদ্ধার করেছে বন বিভাগের কর্মকর্তারা। এর মধ্যে ১০টিকে জীবিত এবং বাকি ১৪টি গুইসাপ মৃত অবস্থায় বস্তার ভেতরে ছিল। জীবিত গুইসাপগুলোকে আলুটিলার প্রাকৃতিক বনে অবমুক্ত করেছেন বন বিভাগের কর্মকর্তারা।
রাশিয়ার নৌঘাঁটি ও চারটি যুদ্ধজাহাজে বড় হামলার দাবি ইউক্রেনের
ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার গুরুত্বপূর্ণ বন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কৃষ্ণ সাগরে রাশিয়ার অন্যতম বৃহৎ নৌঘাঁটিও আক্রান্ত হয়েছে। হামলায় আট বছরের এক শিশুসহ তিনজন নিহত এবং আরও ২৪ জন আহত হয়েছেন বলেও জানা গেছে।
মক্কা সামরিক জোট: সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের 'ইসলামিক নেটো' কি মুসলিম দেশগুলোকে সুরক্ষা দিতে পারবে?
সৌদি আরব, পাকিস্তান আর তুরস্কের মধ্যে হওয়া সাম্প্রতিক সামরিক চুক্তি একদিকে যেমন কৌশলগতভাবে অর্থবহ, অন্যদিকে এ চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতার প্রতীকী তাৎপর্যও রয়েছে। কিন্তু মুসলিম দেশগুলোর জন্য আসলে কোন সুরক্ষা কি দিতে পারবে এ জোট?
যে তিন কারণে লোডশেডিং বেড়েছে বাংলাদেশে
বাংলাদেশে লোডশেডিং তীব্র আকার ধারণ করেছে। ধারাবাহিক বিদ্যুৎ বিভ্রাটের কারণে দেশের অনেক এলাকায় বিদ্যুৎ অফিসে হামলা-ভাঙচুরের ঘটনাও ঘটেছে। কেন এই পরিস্থিতি তৈরি হলো, স্বাভাবিক হতে কতদিন লাগতে পারে?
নির্বাচিত খবর
৩৫ বছর আগে সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন যেভাবে হয়েছিল
বাংলাদেশের সব নির্বাচনে গোপন ব্যালটে ভোট হলেও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হয় প্রকাশ্যে। ভোট প্রকাশ্যে হওয়ায় কোন সংসদ সদস্য বিপক্ষ দলের প্রার্থীকে ভোট দিলে তার সংসদ সদস্য পদ থাকবে কী-না সেই প্রশ্নও সামনে আসছে।
আওয়ামী লীগের নেতারা ভারতে দুই বছর কীভাবে কাটালেন?
গত দুবছর ধরে বাংলাদেশ থেকে ভারতে চলে আসা আওয়ামী লীগের অনেক নেতাই কলকাতা সহ পশ্চিমবঙ্গ এবং ভারতের নানা জায়গায় 'আত্মগোপন' করে আছেন। কীভাবে থাকছেন তারা সেখানে?
মৃত্যুদণ্ড সত্ত্বেও দেশে ফেরার পরিকল্পনার 'জুয়া' কেন খেলছেন শেখ হাসিনা
ক্ষমতাচ্যুত হওয়ার দ্বিতীয় বার্ষিকীতে বুধবার দিল্লির জনাকীর্ণ প্রেস ক্লাবে প্রচারিত এক অডিও বার্তায় হাসিনা বলেছেন, তাকে নিজ দেশে "ফিরতেই হবে", তবে তিনি এখনই তার সুনির্দিষ্ট পরিকল্পনা বা তারিখ ঘোষণা করবেন না।
মির্জা ফখরুলই কি বঙ্গভবনের নতুন বাসিন্দা হচ্ছেন?
বাংলাদেশে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনীত করার ব্যাপারে বিএনপির শীর্ষ পর্যায়ে আলোচনা রয়েছে বলে দলটির দায়িত্বশীল একাধিক নেতা জানিয়েছেন। যদিও আগে অনেকের নাম আলোচনায় এসেছিল।
কোন কোন মাছে মাইক্রোপ্লাস্টিক পেয়েছেন গবেষকরা
শুধু মাছের পাকস্থলী বা পরিপাকতন্ত্রেই নয়, কিছু গবেষণায় মাছের মাংসপেশিতেও এসব অতি ক্ষুদ্র প্লাস্টিক কণার উপস্থিতি শনাক্ত হয়েছে।













































