BBC News, বাংলা - মূলপাতা

প্রধান খবর

  • জাতিসংঘ অধিবেশন

    জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছেন বিশ্বনেতারা

    যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মঙ্গলবার থেকে শুরু হওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন প্রায় ১৩০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান অংশ নিচ্ছেন। অন্যদিকে বাংলাদেশে সব ধরনের জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়ানোর পর এবার বেড়েছে গণপরিবহনের ভাড়াও।

  • ঢাকার একটি পেট্রোল পাম্পে একজন পাম্প অ্যাটেনডেন্ট একটি গাড়িতে জ্বালানি ভরছেন।

    বিশ্ববাজারে কমলেও বাংলাদেশে জ্বালানি তেলের দাম সেভাবে কমে না কেন?

    বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লে বাংলাদেশেও সেটার দাম বাড়তে দেখা যায়। কিন্তু বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার পরও বাংলাদেশ সেটির প্রভাব সেভাবে দেখা যায় না কেন? কোন বিবেচনায়, কীভাবে এখানে তেলের দাম নির্ধারিত হয়?

  • ব্যবসায়ীকে পুড়িয়ে মারার হুমকি দেন অভিযুক্ত ব্যাক্তি

    'একটা জ্যাতা নমো পুড়মু'- বাউফলে ব্যবসায়ীকে হুমকির পর কী ঘটেছে?

    পটুয়াখালীর বাউফলে এক হিন্দু ব্যবসায়ীকে জীবন্ত পুড়িয়ে মারার হুমকি দেওয়ার অডিও নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। এই ঘটনা নিয়ে তাৎক্ষণিকভাবে ব্যাপক আলোচনা হলেও অভিযুক্তের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হলো?

  • ব্রিটিশ ভয়েজার

    সৌদি আরবকে 'প্রতিরক্ষামূলক' সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য, বলেছেন প্রধানমন্ত্রী বার্নহাম

    যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম বলেছেন, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের হামলার বিরুদ্ধে পদক্ষেপ নিতে সৌদি আরবকে সামরিক সহায়তা হিসেবে 'আকাশপথে প্রতিরক্ষামূলক জ্বালানি সরবরাহ' করবে যুক্তরাজ্য।

  • পত্রিকা

    পত্রিকা: 'প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিউ ইয়র্কে আ'লীগ-বিএনপির মধ্যে উত্তেজনা'

    প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও স্থানীয় বিএনপির মধ্যে উত্তেজনা, স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুল ইসলামের রিমান্ড - ঢাকা থেকে প্রকাশিত আজকের সংবাদপত্রে এসব খবর গুরুত্ব পেয়েছে।

  • পাকিস্তান সীমান্তঘেঁষা খুনজেরাব পাসের কাছে তুষারের মধ্যে সামরিক মহড়া চালাচ্ছেন সৈন্যরা।

    কেন নতুন পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি ভারতকে ক্ষুব্ধ করে তুলছে

    বহু দশক ধরে ভারত হিমালয়ের একটি বিতর্কিত অঞ্চলে পাকিস্তান-চীন সীমান্তকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়ে এসেছে, যেটিকে দিল্লি নিজেদের ভূখণ্ড বলে দাবি করে। কিন্তু গত সপ্তাহে পাকিস্তান ও চীন ওই পার্বত্য অঞ্চলের একটি প্রত্যন্ত অংশে আনুষ্ঠানিকভাবে নিজেদের সীমান্ত নির্ধারণ করেছে, যা নিয়ে দিল্লির তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে।

  • জ্বালানির দাম বেড়েছে

    'টাকা যদি তেল-গ্যাসের পিছেই চলে যায়, তাহলে আমরা কি না খাইয়া থাকুম?'

    গত কয়েক মাসে গ্যাস ও বিদ্যুতের দাম বেড়ে যাওয়ায় জীবনযাত্রার ব্যয় মেটাতে সাধারণ মানুষকে এখন রীতিমত হিমশিম খেতে হচ্ছে। এর মধ্যেই সোমবার থেকে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। এর ফলে কৃষি, শিল্পসহ বিভিন্নক্ষেত্রে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।

  • পুলিশ

    বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে পুলিশের ঊর্ধ্বতন ছয় কর্মকর্তা বরখাস্ত

    বিনা অনুমতিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ঢাকা জেলার সাবেক পুলিশ সুপারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যার ঘটনায় জামায়াতের বহিষ্কৃত নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলামকে প্রথম স্ত্রীসহ রিমান্ডে পেয়েছে পুলিশ। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

  • মাদ্রাসায় শিক্ষার্থীদের মারধর করে শাস্তি দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করে একটি দিকনির্দেশনা দেওয়া হয়েছে

    মাদ্রাসায় শিক্ষার্থীদের মারধর নিষিদ্ধ, মহিলা আবাসিক না রাখার পরামর্শ

    ছয়টি মাদ্রাসা বোর্ডের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ জানিয়েছে গত ১২ই সেপ্টেম্বর তাদের স্থায়ী কমিটির সভায় নির্দেশনাটি চূড়ান্ত হয়েছে। এতে বলা হয়েছে, কোনও ব্যক্তি প্রকৃতপক্ষে অপরাধ বা অনৈতিক কাজে জড়িত থাকলে তার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ বিচার নিশ্চিত করা এবং অপরাধীকে কোনোরূপ প্রশ্রয় না দেওয়াই আল-হাইআতুল উলয়ার অবস্থান। কিন্তু নির্দেশনায় কী আছে এবং সেগুলো কার্যকর হবে কীভাবে?

নির্বাচিত খবর

  • একটি সাপের মাথায় একটি মশা বসে আছে

    সেরা ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার খেতাবের জন্য জমা পড়া সেরা কয়েকটি ছবি

    ২০২৬ সালের ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার প্রতিযোগিতায় সব বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে অক্টোবরে। এরপর সেগুলো নিয়ে একটি প্রদর্শনীও হবে। তবে প্রতিযোগিতায় অত্যন্ত প্রশংসা পাওয়া কিছু ছবি দেখতে ও পেছনের গল্প জানতে এই প্রতিবেদনে চোখ বুলাতে পারেন।

  • মেঘলা চিতা ছাড়াও আরও ২২ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে ইনানীর বনে

    ইনানীতে বিপন্ন মেঘলা চিতাসহ আরও যেসব প্রাণীর দেখা মিললো

    কক্সবাজারের ইনানী জাতীয় উদ্যানে এক গবেষণায় ২৩ প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর সন্ধান পাওয়া গেছে। যেখানে ক্যামেরা ট্র্যাপে দেখা গেছে অত্যন্ত বিপন্ন বন্য প্রাণী মেঘলা চিতা বা ক্লাউডেড লেপার্ডসহ আরও কিছু প্রাণী। বাংলাদেশে বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে কী বলছেন তারা?

  • ভারত থেকে ইলিশ আমদানি নিয়ে তোলপাড় চলছে বাংলাদেশে

    ভারত থেকে বাংলাদেশে টনে টনে ইলিশ আমদানি কেন হচ্ছে

    চলতি অর্থবছরের প্রথম দুই মাস অর্থাৎ জুলাই ও অগাস্টে মোট ৩ লাখ ৫২ হাজার ৪৮৪ কেজি ইলিশ ভারত থেকে বাংলাদেশে আমদানি করেছে ১৯টি আমদানিকারক প্রতিষ্ঠান। আমদানি করা এসব ইলিশের মূল্য প্রায় সাত কোটি টাকা। ভারত থেকে বাংলাদেশে কেন ইলিশ আমদানি হচ্ছে?

  • গাছের ওপর শুয়ে আছে একটি পান্ডা

    বিলুপ্তির কিনারা থেকে ফিরে আসা পান্ডা কেন শুধু চীনেই পাওয়া যায়?

    শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বের অনেক দেশই বন্ধুত্বের নিদর্শন হিসেবে অন্য দেশকে বিরল বন্যপ্রাণী উপহার দিলেও বর্তমানে এটি আর খুব বেশি হয় না, কারণ এখন বেশিরভাগ বিরল প্রাণী চিড়িয়াখানাতেই প্রজননের মাধ্যমে জন্মায় এবং চিড়িয়াখানাগুলোর মধ্যেই আদান–প্রদান হয়। কিন্তু পান্ডার ক্ষেত্রে বিষয়টি একদমই আলাদা। কারণ চীন ছাড়া আর কেউ কোনো জায়ান্ট পান্ডার মালিক হতে পারে না।

  • একটি সাউদার্ন এলিফ্যান্ট সিলের বাচ্চা একটি রক পুলে ঘুরে বেড়াচ্ছে

    ২০২৬ সালে মহাসাগরের সেরা ১০টি ছবি

    প্রতি বছর 'ওশান ফটোগ্রাফার অফ দ্য ইয়ার' প্রতিযোগিতাটি ফটোগ্রাফারদের বিশ্বের সাগরের সবচেয়ে শ্বাসরুদ্ধকর ছবি জমা দেওয়ার জন্য আমন্ত্রণ জানায়। বিশ্বের মহাসাগরগুলোর সৌন্দর্য এবং সেই সাথে এদের সামনে আসা চ্যালেঞ্জগুলো তুলে ধরেছে এমন দশটি অসাধারণ ছবি।

বিবিসি বাংলা এখন হোয়াটসঅ্যাপে!

বাংলাদেশ

বিবিসি বাংলা এখন ইন্সটাগ্রামে!

ভারত

বিশ্ব

স্বাস্থ্য

ভিডিও

অন্যান্য খবর

পাঠকপ্রিয় খবর