হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রকে পুনরায় আলোচনায় বসাতে রাজি করানোর চেষ্টা করা হবে: কাতার
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারী দেশগুলো হরমুজ প্রণালি ইস্যুতে ইরান ও ওমানের মধ্যে একটি চুক্তির ঘোষণা প্রকাশ করতে যাচ্ছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মজিদ আল-আনসারি।
এই চুক্তির পরেই কেবলমাত্র যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানকে পুনরায় আলোচনায় রাজি করানোর প্রচেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন মজিদ আল-আনসারি।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি পাইলটদের ইস্যুতে কাতার সফরের জন্য দেশটির প্রতিনিধি দলকে দেওয়া আমন্ত্রণ এখনো বহাল রয়েছে। যদিও তেহরান এখনো এ বিষয়ে কোন প্রতিক্রিয়া জানায়নি।
গত সপ্তাহে ইরান অভিযোগ তুলেছিল, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান যুদ্ধের প্রথম দিকে দেশটির বিমান ভূপাতিত হওয়ার পর কাতার তাদের বিমান বাহিনীর তিন পাইলটকে আটকে রেখেছে।
তবে কাতার আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে।
বিমান দুর্ঘটনায় চতুর্থ আরেকজন পাইলট নিহত হন। তার মরদেহ উদ্ধারের পর ইরানের কাছে হস্তান্তর করেছে কাতারি কর্তৃপক্ষ।