সূর্যগ্রহণ: যেভাবে দেখা গেল যুক্তরাজ্য থেকে

Published

বিশ্বের বেশ কিছু কিছু জায়গা থেকে আজ বৃহস্পতিবার সূর্যের বলয়গ্রাস গ্রহণ দেখা গেছে যেখানে সূর্যকে একটা আগুনের রিং-এর মত দেখা গেছে, তবে যুক্তরাজ্য থেকে দেখা গেছে সূর্যের আংশিক গ্রহণ।

ডেভিয়ট থেকে সূর্যগ্রহণ
ছবির ক্যাপশান, ''আমি একজন পুরোপুরি অপেশাদার আলোকচিত্রী, কিন্তু জ্যোতির্বিজ্ঞানের সব কিছুর ব্যাপারে আমার সবসময় দারুণ আগ্রহ আছে," বলছেন উত্তরে স্কটল্যান্ডের অ্যাবারডিনশায়ারের ডেভিয়ট থেকে হেদার মুলেন। "আমি গ্রহণ দেখার জন্য ব্যবহার করেছিলাম কার্ডবোর্ডের তৈরি গ্রহণ দেখার চশমা। লেন্সের সঙ্গে সেটাকে জুড়ে দিয়ে ছবিটা তুলেছি।"
গ্রিনক থেকে সূর্যগ্রহণ
ছবির ক্যাপশান, গ্রিনক এলাকা থেকে গ্রহণের ছবিটি তুলেছেন রায়ান টুমি। সাথে আছে "পাখিরও ফটো"। তিনি বলছেন: "আমি তিন জোড়া সানগ্লাস ব্যবহার করেছি। একটার পর একটা বসিয়ে, বেশ সুরক্ষা নিয়ে তিন জোড়া রোদচশমার মধ্যে দিয়ে গ্রহণ দেখলাম।"
স্কটল্যোন্ডের এম্বো সমুদ্র সৈকত থেকে দেখা গ্রহণ
ছবির ক্যাপশান, স্কটল্যান্ডের হাইল্যান্ড এলাকায় এম্বো সমুদ্র সৈকত থেকে ছবিটি তুলেছেন ম্যাট টিলডেসলি
line
হাই উইকম্ব এলাকা থেকে দেখা গ্রহণ
ছবির ক্যাপশান, হাই উইকম্ব এলাকার ইবস্টোন থেকে ম্যাক্স এবং ফিবি কোলম্যান বেশ কয়েকটি গ্রহণের ছবি তুলেছেন ক্যামেরার ফিল্টার হিসাবে সানগ্লাস ব্যবহার করে।
রসলিন থেকে দেখা গ্রহণ
ছবির ক্যাপশান, মিডলোথিয়ানয়ের রসলিন এলাকা থেকে গ্রহণের এই ছবিটি তুলেছেন রব ওয়ার্ড নামে এক ব্যক্তি
শেটল্যান্ড থেকে তোলা ছবি
ছবির ক্যাপশান, শেটল্যান্ডের সামবার হেড নামে একটি জায়গা থেকে টেলিস্কোপ লাগিয়ে এই ছবিটি তুলেছেন অপেশাদার জ্যোতির্বিজ্ঞানী ক্রিস ব্রাউন
line
এডিনবারা থেকে তোলা ছবি
ছবির ক্যাপশান, এডিনবারা থেকে সকালের দিকে গ্রহণের এই ছবিটি তুলেছেন কলিন রিয়াচ
line
রমনি স্যান্ডস থেকে পাখি আর গ্রহণের ছবি
ছবির ক্যাপশান, আরেকটি গ্রহণের ছবি যেটিতে গ্রহণের দৃশ্য থেকে নজর নিজের দিকে টানার চেষ্টা করেছে একটি পাখি। কেন্ট উপকূলে রমনি স্যান্ডস এলাকায় মেগ ফেয়ারি ছবিটি তুলেছেন। "যখন ছবিটি তুলতে যাচ্ছি, তখন হঠাৎ করে লেন্সের সামনে উড়ে এল গাঙচিলটা। দারুণ একটা ছবি তৈরি হলো!"

সব ছবির ক্ষেত্রে স্বত্বাধিকার আইন প্রযোজ্য।