BBC News, বাংলা - মূলপাতা
প্রধান খবর
ঢাকায় বিমানবন্দরে মরদেহ ছাড় করাতে বিলম্ব, হেনস্তার অভিযোগ কতটা সত্যি
বাংলাদেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে মরদেহ গ্রহণের ব্যবস্থা রয়েছে। কাস্টমস ও স্বাস্থ্য বিভাগের অনুমোদন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু বিদেশ থেকে মরদেহ আসলে সেটি বিমানবন্দর থেকে ছাড় করানোর সময়ে জটিলতা আর হেনস্তার অভিযোগ আছে।
পশ্চিমবঙ্গে বিজেপি কি সুভাষ বসুর বিপরীতে শ্যামাপ্রসাদকে দাঁড় করাতে চাইছে?
কেন হঠাৎ শ্যামাপ্রসাদ মুখার্জী ও সুভাষ চন্দ্র বসুর মধ্যে দ্বৈরথ তৈরি করতে চাইছেন হিন্দুত্ববাদীরা?
ব্যাংককের বারে অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল জানিয়েছেন, ব্যাংককের একটি বারে অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিহত ২৭ জনের মধ্যে নয়জন পুরুষ এবং ১৮ জন নারী রয়েছেন। ৬০ জনেরও বেশি মানুষ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণার অর্থ ব্যয়ের কর্তৃত্ব নিয়ে কী হচ্ছে
বিশ্ববিদ্যালয়গুলো বলছে, এখানকার গবেষণা কার্যক্রমের জন্য এতদিন মঞ্জুরি কমিশনের মাধ্যমে যে বরাদ্দ আসতো, সেটি সরাসরি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ছাড় হতো। কিন্তু এখন সেখানে পরিবর্তন আনা হয়েছে। কী পরিবর্তন এসেছে, বিশ্ববিদ্যালয়গুলো ক্ষুব্ধ কেন? ইউজিসি কীভাবে সমাধান করতে চাইছে?
পত্রিকা: 'বন্যার পরিধি ও দুর্ভোগ বাড়ছে'
আজ সোমবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায় সারাদেশের বন্যা পরিস্থিতি এবং অতি বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়া ও তাতে জনদুর্ভোগের বিষয়ে খবর প্রাধান্য পেয়েছে। এছাড়া, ঢাকায় সৌদি যুবরাজের সফরের সম্ভাবনা এবং সম্পর্ক ঠিক করতে মিত্রদের সঙ্গে বসতে যাচ্ছে বিএনপি; এ সংক্রান্ত খবরও রয়েছে।
সাত জেলায় আড়াই লাখের বেশি মানুষ পানিবন্দি, মৃতের সংখ্যা বেড়ে ৫১
ঢাকার প্রায় বেশিরভাগ এলাকাতেই টানা দুইদিনের বর্ষণের ফলে সড়কে পানি জমে রোববার ভোগান্তির শিকার হয়েছেন নাগরিকরা। অন্যদিকে, গত কয়েকদিনের টানা বর্ষণে বন্যা আক্রান্ত হয়েছে সাতটি জেলা।
হরমুজ প্রণালি খোলা রাখার প্রশ্নে আবারও পাল্টাপাল্টি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান
ইরান হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা পুনর্ব্যক্ত করার কিছুক্ষণের মধ্যেই পাল্টা দাবি করেছে যুক্তরাষ্ট্র। সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, তারা জলপথটি খুলে দিয়েছে। মার্কিন বাহিনী সেখানে নৌ-যান চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে। এদিকে, বাংলাদেশে প্রবল বর্ষণে ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন এলাকার মানুষ ভোগান্তিতে পড়েছেন।
ঘুমের মধ্যে ওপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?
হিপনিক জার্ক বা গভীর ঘুমের সময় হঠাৎ উঁচু থেকে পড়ে যাচ্ছি এমন মনে হওয়ায় ধড়ফড়িয়ে ওঠার অভিজ্ঞতা আমাদের অল্পবিস্তর সকলের আছে। কেন হয় এটা?
সুইজারল্যান্ডের সাথে আর্জেন্টিনার জয়ের ম্যাচে আলোচনায় রেফারির লাল কার্ডের সিদ্ধান্ত
প্রথমে আর্জেন্টিনার পারেদেসকে হলুদ কার্ড দেখান রেফারি। মিনিটখানেকের মধ্যে ফিল্ড রেফারি মাঠের পাশে মনিটরে সিদ্ধান্ত রিভিউ করতে যান। ফিরে এসে সিদ্ধান্ত পরিবর্তন করে পারেদেসের জায়গায় এমবোলোকে হলুদ কার্ড দেখান। আর দুইটি হলুদ কার্ডের যোগফলে লাল কার্ড পান এমবোলো।
ফুটবল বিশ্বকাপ ২০২৬
এক নজরে দেখে নিন বিশ্বকাপ ফুটবলের ১০৪টি ম্যাচের তারিখ, সময়, ফলাফল, গ্রুপ পরিস্থিতি এবং নকআউট পর্বের তথ্য
নির্বাচিত খবর
জুলাই গণঅভ্যুত্থানের ৩৬ দিন
কোটা আন্দোলন থেকে শুরু হওয়া বিক্ষোভ এক সময় তুমুল সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। আইনশৃঙ্খলা বাহিনীর দমনপীড়নে নিহত হন সরকারি হিসাবে ৮৩৪ জন, আহত হন বহু মানুষ। ৩৬ দিনের আন্দোলনের শেষে পাঁচই অগাস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়।
চীনের অর্থনৈতিক করিডোরে যুক্ত হতে বাংলাদেশের চ্যালেঞ্জ কোথায়
চীনের কুনমিং থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশ পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব সামনে এনেছে বেইজিং। কিন্তু এই প্রস্তাব কার্যকর করার ক্ষেত্রে বাংলাদেশ ও চীন, দুই দেশের জন্যই মিয়ানমার কেন্দ্রিক ও ভূ-রাজনীতির অনেক চ্যালেঞ্জ দেখছেন কূটনীতি বিশ্লেষকদের অনেকে।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যেভাবে জমি আর টাকার ব্যবস্থা হয়েছিল
ইতিহাসবিদদের মতে, বঙ্গভঙ্গ রদের 'ক্ষতিপূরণ' হিসেবে পূর্ববঙ্গের মুসলিম জনগোষ্ঠীর দাবি মেটাতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। শতবর্ষ পার করা এ বিশ্ববিদ্যালয়টি ব্রিটিশ সরকারের অর্থায়নে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি কীভাবে জমি পেয়েছিল, তা নিয়ে অবশ্য মতভেদ আছে।
মাজারে দানের টাকা আসলে কোথায় যায়?
বাংলাদেশের ধর্মীয় ও ঐতিহাসিক নিদর্শন হিসেবে সুপরিচিত সিলেটের শাহজালাল মাজারে দান হিসেবে আসা অর্থ ব্যাংক অ্যাকাউন্টে রাখার সিদ্ধান্ত নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে। বাংলাদেশে এরকম আরো বেশ কিছু মাজার রয়েছে, যেখানে প্রতিবছর কোটি কোটি টাকা দান আসে। মাজারে জমা পড়া এসব টাকা আসলে যায় কোথায়?
বাংলাদেশি কাজল ও ভারতীয় তরুণের প্রেমের গল্প পাল্টে দিলো একটি ফোনকল
গুজরাতের এক পরিবারে বিয়ে করেছিলেন কাজল। যার বাড়ি বাংলাদেশে। গুজরাত প্রশাসনের তরফে তাকে কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।
বিবিসি বাংলা এখন হোয়াটসঅ্যাপে!
ফুটবল বিশ্বকাপ ২০২৬
আর্জেন্টিনা, ফ্রান্স, মরক্কো - বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কার খেলা কখন, প্রতিপক্ষ কে?
আর্জেন্টিনা-মিশরের চরম উত্তেজনাপূর্ণ ম্যাচের পর টাইব্রেকে কলম্বিয়া - সুইজারল্যান্ডের গোলশূন্য ম্যাচের নিষ্পত্তি – এর মধ্য দিয়েই শেষ হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিন। একদিনের বিরতি দিয়ে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে কোয়ার্টার ফাইনাল। খেলোয়াড় ও কোচরা যে এরই মধ্যে প্রতিপক্ষের জন্য কৌশল ও পরিকল্পনা সাজাচ্ছেন তা আর বলার অপেক্ষা রাখে না।
আর্জেন্টিনাকে কি বিশ্বকাপে বিশেষ সুবিধা দিচ্ছে ফিফা?
আর্জেন্টিনাকে সফল করতে সবকিছু সাজানো হচ্ছে - এমন ষড়যন্ত্র তত্ত্বে আদৌ কোনো সত্যতা আছে কি না, তা খতিয়ে দেখেছে বিবিসি স্পোর্টস।
আর্লিং হালান্ড সম্পর্কে যে ৫টি বিষয় হয়তো আপনার অজানা
এবারের বিশ্বকাপে হালান্ড কেবল একটি জাতির ভারই বহন করছেন না, বরং সেই সব প্রাক্তন খেলোয়াড়দের সম্মিলিত প্রত্যাশার ভারও বহন করছেন, যারা বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ করতে পারেননি।
আর্জেন্টিনা-মিশর ম্যাচ: মিশরের গোল বাতিল, ফাউল নিয়ে তৈরি হয়েছে যেসব বিতর্ক
মিশরের কোচ হোসাম হাসান পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে নিজের ক্ষোভ প্রকাশ করার সময় বারবার একটি বিষয়ের ওপরই জোর দিচ্ছিলেন - যে তার দলের সাথে অন্যায় করা হয়েছে।
নরওয়ের কাছে হারের পর ব্রাজিল ক্যারিয়ার 'শেষ', বললেন নেইমার
বিশ্বকাপে নরওয়ের কাছে দলের হারের পর আবেগাপ্লুত নেইমার বলেছেন, ব্রাজিলের হয়ে তার আন্তর্জাতিক ক্যারিয়ার 'শেষ'। রবিবার (৫ জুলাই) দ্বিতীয়ার্ধে আর্লিং হালান্ডের জোড়া গোলে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে চমকে দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে নরওয়ে।



















































