মঙ্গলবার সারাদিন যা যা হলো-
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১ তম অধিবেশনের শুরুর দিনে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার ভাষণে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের নাম পরিবর্তন করে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই বলেও নামকরণ করেন।
- ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি “নিয়ন্ত্রণহীন” প্রতিষ্ঠান হিসেবে আখ্যা দিয়ে এর সদস্যদেরকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন।
- বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৭২ জন।
- শ্রীলঙ্কায় ২০১৯ সালে ইস্টার সানডেতে আত্মঘাতী বোমা হামলার মামলায় ১৫ জনকে দোষী সাব্যস্ত করেছে দেশটির হাইকোর্ট। ওই হামলায় ২৭০ জন নিহত ও ৫০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছিলেন।
- নৈতিক স্খলনজনিত কারণে দল থেকে বহিষ্কার ও দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর গাজী নজরুল ইসলামের এমপি বহাল থাকা নিয়ে প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি।
- ভারতের দিল্লি ও বিহারে দুইটি যৌন নির্যাতনের ঘটনায় একই দিনে 'বন্দুকযুদ্ধে' দুই অভিযুক্ত আহত হয়েছে।
- বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার নিয়োগের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে ভারত সরকার।
- গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৪৯ জন।
- বাংলাদেশে সব ধরনের জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়ানোর পর এবার বেড়েছে গণপরিবহনের ভাড়াও। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কিলোমিটার বাস ভাড়া বাড়ছে ১৭ পয়সা।
বিবিসি বাংলার লাইভ পাতা আজ এখানেই শেষ হলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুনবিবিসি বাংলার মূল পাতায়।









