ঢাকায় রেল লাইনের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

Published

বাংলাদেশের রাজধানী ঢাকার কারওয়ান বাজার এলাকায় ট্রেন দুর্গটনায় চারজন নিহত হওয়ার ঘটনার পরদিন রেল লাইনের দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করার আভিযান শুরু হয়েছে।

শুক্রবার সকালে রেলওয় কর্তৃপক্ষ পুলিশের সহায়তায় এই অভিযান শুরু করেছে।

কারওয়ান বাজার রেল ক্রসিং থেকে তেঁজগাঁ রেল ষ্টেশন পর্যন্ত রেল লাইনে দু’পাশে অবৈধভাবে বস্তি এবং কাঁচা বাজার ও দোকান গড়ে উঠেছে।

এসব উচ্ছেদে সকাল থেকে অভিযান চালানো হচ্ছে।

রেল কর্তৃপক্ষ বলেছে,পুরো এই এলাকায় অবৈধ সব স্থাপনা উচ্ছেদ করা হবে।কর্তৃপক্ষ মনে করছে, রেল লাইনের দু’পাশে অবৈধ এসব স্থাপনার কারণে ট্রেন চলাচলে সমস্যা হয় এবং এসব স্থাপনায় বসবাসকারিদেরও জীবন ঝুঁকির মদ্রে রয়েছে।

এছাড়া পুলিশের ধারণা, এসব এলাকায় নানান ধরণের অপরাধও সংঘটিত হচ্ছে।

গতকাল এই কারওয়ান বাজার এলাকায় রেলক্রসিংয়ের পাশে দু’টি ট্রেনের মাঝে পড়ে ধাক্কায় চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।