আমাজন জঙ্গলের জীবনযাত্রা ফুটে উঠেছে ১৫০ বছর আগের ছবিতে

The Amazon
Published

জার্মান ফটোগ্রাফার অ্যালবার্ট ফ্রিশের তোলা কিছু ছবি সম্প্রতি নিউইয়র্কের সোদেবিজ অকশন হাউজে নিলামে বিক্রি হয়েছে।

দেড়শো বছরেরও বেশি সময় আগে উত্তর অ্যামাজনের অরণ্যে ছবিগুলো তোলা হয়েছিল। ধারণা করা হয়, এই ছবিগুলোই অ্যামাজনের অরণ্যের ওপর সবচেয়ে প্রাচীন ছবি। মি. ফ্রিশের ছবিতে অরণ্যের সৌন্দর্য যেমন ধরা পড়েছে, তেমনি ফুটে উঠেছে টিকুয়ান, মিরানহা এবং কাইশানা জনগোষ্ঠীর অরণ্যাচারী মানুষের তৎকালীন জীবনযাত্রা।

এই ছবির সংগ্রহটি জর্জ লিওজিংগার ১৮৬৯ সালে প্রকাশ করেন। অ্যালবামে ৯৮টি ছবির অ্যালবিউমেন প্রিন্ট রয়েছে।

অ্যামাজন অরণ্যের একটি বাড়ি।
ছবির ক্যাপশান, অ্যামাজন অরণ্যের একটি বাড়ি।

অ্যালবার্ট ফ্রিশ ১৮৬৩ সালে ছবি তোলা শুরু করেন। তার পরের বছর তিনি ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে চলে যান। সেখানে তার সাথে মি. লিওজিংগারের দেখা হয়। তিনিই মি. ফ্রিশকে অ্যামাজনের গহিন অরণ্যের ছবি তোলার দায়িত্ব দেন।

অ্যামাজনের অরণ্যে বাসকারী একটি পরিবার।
ছবির ক্যাপশান, অ্যামাজনের অরণ্যে বাসকারী একটি পরিবার।

মি. ফ্রিশ ১৮৬৭ সালে তার অ্যামাজন অভিযান শুরু করেন। পরবর্তী পাঁচমাসে তিনি পায়ে হেঁটে এবং নৌকায় প্রায় ১০০০ মাইল পরিভ্রমণ করেন। তিনি ১২০টিরও বেশি গ্লাস-প্লেট নেগেটিভ তৈরি করেন। এই কাজে তাকে একটি ভ্রাম্যমাণ ল্যাবোরেটরি সাথে রাখতে হয়েছিল।

অ্যামাজনের একজন শিকারী।
ছবির ক্যাপশান, অ্যামাজনের একজন শিকারী।

এসব ছবির অনেকগুলোই তৈরি হয়েছে 'কম্পোজিট নেগেটিভ' থেকে। মি. ফ্রিশ প্রকৃতি এবং মানুষের দুটো আলাদা ছবি তুলে একত্র করেন। ফলে ছবির মানুষকে ভাষ্কর্যের মতো মনে হয়।

অ্যামাজনের নদীতে নৌকা পারপার।
ছবির ক্যাপশান, অ্যামাজনের নদীতে নৌকা পারপার।
অ্যামাজনের এক মা ও শিশু।
ছবির ক্যাপশান, অ্যামাজনের এক মা ও শিশু।
শিকারের ফাঁকে অরণ্যচারী মিরানহা জাতিগোষ্ঠীরা মানুষেরা বসে বিশ্রাম নিচ্ছেন।
ছবির ক্যাপশান, শিকারের ফাঁকে অরণ্যচারী মিরানহা জাতিগোষ্ঠীরা মানুষেরা বসে বিশ্রাম নিচ্ছেন।
মিরানহা জাতিগোষ্ঠীর এক নারী ও পুরুষ।
ছবির ক্যাপশান, মিরানহা জাতিগোষ্ঠীর এক নারী ও পুরুষ।
অ্যামাজনের প্রকৃতি।
ছবির ক্যাপশান, অ্যামাজনের প্রকৃতি।
রোদ পোহাচ্ছে একটি কুমির।
ছবির ক্যাপশান, রোদ পোহাচ্ছে একটি কুমির।

All photographs courtesy Albert Frisch / Sothebys