যতদূর চোখ যায়, শুধু রোহিঙ্গা আর রোহিঙ্গা

Published

গত দেড় মাসে প্রায় সাড়ে পাঁচ লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। রোহিঙ্গা স্রোত এখনো থামেনি। প্রতিনিয়ত সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসছে রোহিঙ্গারা। সীমান্তে এক মানবিক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিবিসি বাংলার সংবাদদাতা আহরার হোসেন তাঁর ছবিতে সে কথা তুলে ধরেছেন।

রোহিঙ্গা
ছবির ক্যাপশান, হাঁটতে হাঁটতে আর পারছেন না এ রোহিঙ্গা নারী। দু পা ফুলে গেছে। স্বামীর কাঁধে ভর দিয়ে তারপরও এগিয়ে যাবার চেষ্টা। অসুস্থ স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য খোঁজ করছেন তাঁর স্বামী
রোহিঙ্গা
ছবির ক্যাপশান, আশি বছরের এ বৃদ্ধকে এভাবেই আনা হয়েছিল বাংলাদেশ সীমান্তে। নো-ম্যান্স ল্যান্ডে আটকে ছিলেন তিনদিন ।
রোহিঙ্গা
ছবির ক্যাপশান, ছেলেকে কোলে নিয়ে কোন দিকে যাবেন সেটি বুঝতে পারছেন না মামুনুর। পানি শুন্যতার কারণে মামুনুরের ছেলে অনেকটা মৃতপ্রায়।
রোহিঙ্গা
ছবির ক্যাপশান, মিয়ানমারে সেনাদের নির্যাতনের হাত থেকে বাঁচতে বাংলাদেশমুখী হয়েছেন এ বৃদ্ধ ও তাঁর নাতনীরা।
রোহিঙ্গা
ছবির ক্যাপশান, তিন সন্তান নিয়ে কোথায় যাবেন? কোন দিকে যাবেন এ নারী? স্বামীর কোন খোঁজ নেই। গ্রামবাসীদের সাথে সন্তানদের সাথে নিয়ে রওনা হয়েছিলেন বাংলাদেশের দিকে। পালংখালী সীমান্তে এসে আটকে গেছেন।
রোহিঙ্গা
ছবির ক্যাপশান, গত সোম, মঙ্গল এবং বুধবার বাংলাদেশ-বার্মা সীমান্তের পালংখালী এলাকায় আটকে ছিল প্রায় ১৫ হাজার রোহিঙ্গা। শেষ পর্যন্ত বৃহস্পতিবার তাদের কুতুপাংল-এর একটি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
রোহিঙ্গা
ছবির ক্যাপশান, সীমান্তে তিন দিন খোলা আকাশের নিচে কাটিয়েছেন হাজার-হাজার রোহিঙ্গা