ছবিতে টাঙ্গুয়ার হাওর

Published

বাংলাদেশের সুনামগঞ্জে প্রায় ১০০ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত টাঙ্গুয়ার হাওর। রামসার ঘোষিত এই মিঠাপানির হাওরটি মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। এই হাওরে রয়েছে জীববৈচিত্রের একটি চমৎকার আধার। এমনকি শুকনো মৌসুমে বেশিরভাগ এলাকার পানি শুকিয়ে গেলেও, অনেক এলাকায় আদি বিলগুলো জেগে থাকে। অক্টোবরে এই হাওরে গিয়েছিলেন বিবিসি বাংলার সংবাদদাতা সায়েদুল ইসলাম। তার তোলা কিছু ছবি।

একটি গাছ
ছবির ক্যাপশান, হাওরের মাঝে একটি পানিতে দাঁড়িয়ে আছে একা একটি গাছ। তার চারপাশে শরতের মেঘের ছায়া পড়েছে।
হাওরের পরেই শুরু হয়েছে ভারতের মেঘালয়ের পাহাড়
ছবির ক্যাপশান, হাওরের পরেই শুরু হয়েছে ভারতের মেঘালয়ের পাহাড়
হাওরের মাঝে এক সারি গাছ
ছবির ক্যাপশান, হাওরের মাঝে এক সারি গাছ
নৌকা
ছবির ক্যাপশান, হাটতে শেখার পাশাপাশি হাওরের ছেলেমেয়েরা সাতার আর নৌকা চালাতেও শেখে, কারণ পানি নিয়েই তাদের বসবাস
হাওরের মাঝে একটি গ্রাম
ছবির ক্যাপশান, হাওরের মাঝে একটি গ্রাম
দূরে দেখা যাচ্ছে মেঘালয়ের পাহাড়
ছবির ক্যাপশান, দূরে দেখা যাচ্ছে মেঘালয়ের পাহাড়
হাওর পাড়ি দিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন দুজন মৎস্যজীবী
ছবির ক্যাপশান, হাওর পাড়ি দিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন দুজন মৎস্যজীবী
যতদূর চোখ যায়, শুধু পানি আর পানি
ছবির ক্যাপশান, যতদূর চোখ যায়, শুধু পানি আর পানি
ব্রিজের ছবি
ছবির ক্যাপশান, পানির উপর ভাসমান ব্রিজটি অদরকারী মনে হলেও, একটি খালের উপরের এই ব্রিজ শুকনো সময়ে বেশ উপকারি
নৌকা
ছবির ক্যাপশান, হাওর এলাকার মানুষের চলাফেরার জন্য নৌকাই প্রধান বাহন