রোববার সারাদিন যা যা হলো
- ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার পুলিশের ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে বাংলাদেশ সরকার।
- তেহরানের কেন্দ্রীয় মসজিদে স্থানীয় সময় সকাল আটটায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা) ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অুনষ্ঠিত হয়েছে। জানাজায় লাখো মানুষ অংশ নিয়েছেন। জানাজা শুরুর আগেই মানুষের ক্রমবর্ধমান ভিড়ে পুরো এলাকা জনসমুদ্রে পরিনত হয়।
- প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় দেখা যায়নি তার ছেলে ও ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে।
- ইরানের সেনাবাহিনীকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়া হয়েছে বলে দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে একই এলাকায় মৌসুমী নিম্নচাপে পরিনত হয়েছে বলে আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে।সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর।
- বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। আবহাওয়া অধিদপ্তর রোববার দুপুরে এক পূর্বাভাসে এ কথা বলেছে ।
- বরিশালের ব্যবসায়ী অগ্রণী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারের অণ্ডকোষ চেপে ধরে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগে মোস্তাফিজুর রহমান লিটুসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারো মৃত্যু না হলেও একইসময়ে হামের উপসর্গজনিত রোগে সাত শিশু মারা গেছে।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক ও বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ৮৬ বছর বয়সে মারা গেছেন।
- প্রায় পাঁচ মাসের দীর্ঘ বিরতির পর ইরান ও কাতারের মধ্যে সমুদ্রপথে পুনরায় বাণিজ্য শুরু হয়েছে। দু'দেশের কর্মকর্তারা তথ্যটি নিশ্চিত করেছেন।
- দৈনিক তেল উৎপাদনের কোটা এক লাখ ৮৮ হাজার ব্যারেল বৃদ্ধি করা হবে বলে ঘোষণা করেছে ওপেক প্লাস(ওপেক+)তেল উৎপাদনকারী দেশগুলো।
- যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধ শুরুর চার মাস পর ইরানের বন্দর আব্বাস বিমানবন্দর পুনরায় সচল হয়েছে।
- বাংলাদেশে সরকারি অনুষ্ঠান উপলক্ষে তৈরি করা ব্যানার, ফেষ্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।