বুধবার সারাদিন যা যা হলো:
- বাংলাদেশের বর্তমান সরকার কোনোভাবেই কোনো প্রকার চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দেবে না বলে জাতীয় সংসদে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
- শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
- "তিনি আসবেন এবং আসার পর তাকে এয়ারপোর্ট থেকে গ্রেফতার করে তার রায় কার্যকর করা হবে"- বিগত আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারে এ কথা বলেন বাংলাদেশের জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
- বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন জানিয়েছেন, চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে সরকারের পক্ষ থেকে পাঁচটি উদ্যোগ নেওয়া হয়েছে।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, ইরান আলোচনায় না ফিরলে আগামী সপ্তাহে দেশটির সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হবে।
- ইরানের বিরুদ্ধে নতুন দফায় হামলা শুরু করার কথা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। তারা বলছে, ইরানি সময় আজ বুধবার দুপুর দেড়টা থেকে তারা ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে।
- বাংলাদেশের শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো পথে নামেন এইচএসসি পরীক্ষার্থীসহ বিক্ষোভকারীরা। ঢাকার বাইরেও দেশের বিভিন্ন স্থানে আন্দোলনের খবর পাওয়া গেছে।
- প্রতিকূল আবহাওয়ার কারণে যেসব শিক্ষার্থী চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় কোনো বিষয়ে অংশ নিতে পারেননি, তারা চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে একই তারিখে পরীক্ষায় অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
- চলতি বছরের বিগত ছয় মাসে বাংলাদেশে গণপিটুনি ও 'মব' সহিংসতায় ২৬১টি ঘটনায় ১৩৩ জন নিহত ও ২৫৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি–এইচআরএসএস’।
- ইয়েমেনের হুথি গোষ্ঠী সৌদি আরবের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তাদের অভিযোগ, হুথি-নিয়ন্ত্রিত একটি বিমানবন্দরে বোমা হামলা চালিয়েছে সৌদি আরব।
- মমতা ব্যানার্জীর শিবির ছাড়লেন তার দীর্ঘদিনের সঙ্গী ও ‘আস্থাভাজন’ বলে পরিচিত নেতা মদন মিত্র। বুধবার তিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জীর শিবিরে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন।
বিবিসি বাংলা'র লাইভ পাতায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
দেশ-বিদেশের অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।













