লাইভ, হরমুজ প্রণালি আবার বন্ধ করেছে ইরানের সামরিক বাহিনী- রাষ্ট্রীয় গণমাধ্যম

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বলা হয়েছে, ইরানের সেনাবাহিনী হরমুজ প্রণালির ওপর তাদের নিয়ন্ত্রণ পুনরায় প্রতিষ্ঠা করছে। এদিকে, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ইরানের আকাশসীমা আংশিক খুলে দেওয়ার খবরও প্রচারিত হয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়…

সরাসরি কভারেজ

  1. হরমুজ প্রণালি নিয়ে ২৪ ঘণ্টায় একের পর এক ঘোষণা

    হরমুজ প্রণালি

    ছবির উৎস, Getty Images

    গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান—উভয় পক্ষ থেকেই এসেছে একের পর এক বড় ঘোষণা, যেগুলো অনেক ক্ষেত্রে পরস্পরবিরোধী বার্তা দিয়েছে।

    গতকাল থেকে পরিস্থিতি কীভাবে বদলেছে, তার একটি সংক্ষিপ্ত সময়রেখা নিচে তুলে ধরা হলো।

    ইরানেরপররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা

    শুক্রবার গ্রিনিচ মান সময় দুপুর ১টার দিকে (বাংলাদেশ সময় প্রায় সন্ধ্যা ৭টা), ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক্স-এ লিখেন, হরমুজ প্রণালি “যুদ্ধবিরতির অবশিষ্ট সময়ের জন্য সম্পূর্ণভাবে খোলা ঘোষণা করা হলো”।

    ট্রাম্পেরপ্রতিক্রিয়া

    এর কয়েক মিনিট পরই ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে “ধন্যবাদ” লিখে পোস্ট করেন। তবে একই সঙ্গে তিনি বলেন, ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকবে, “যতক্ষণ না ইরানের সঙ্গে আমাদের লেনদেন শতভাগ সম্পন্ন হয়”।

    ফ্রান্সযুক্তরাজ্যেরমিশনঘোষণা

    যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ প্রায় ৪০টি দেশের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকের পর জানান, —“পরিস্থিতি অনুকূল হওয়া মাত্রই” তারা নৌ চলাচলের স্বাধীনতা রক্ষায় একটি আন্তর্জাতিক মিশনের নেতৃত্ব দেবেন।

    ট্রাম্পেরদাবিকেমিথ্যাবলেন ইরানি পার্লামেন্টের স্পিকার

    কয়েক ঘণ্টা পর, গ্রিনিচ মান সময় রাত ১০টা ১৪ মিনিটে, মোহাম্মদ বাঘের কালিবাফ এক্স-এ লেখেন, ট্রাম্প “এক ঘণ্টার মধ্যে সাতটি দাবি করেছেন, যার সবকটিই মিথ্যা”।

    তিনি আরও বলেন, “(যুক্তরাষ্ট্রের) অবরোধ অব্যাহত থাকলে” প্রণালিটি “খোলা থাকবে না”।

    কিছুজাহাজপ্রণালিপারহয়েছে

    ট্র্যাকিং সাইট মেরিনট্র্যাফিকের তথ্য বলছে, শনিবার কিছু জাহাজকে ওই জলপথ দিয়ে চলাচল করতে দেখা গেছে।

    ইরানেরসামরিক বাহিনীরআবারপ্রণালিবন্ধেরঘোষণা

    ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, গ্রিনিচ মান সময় সকাল সাড়ে ৮টার দিকে ইরানের সেনাবাহিনী জানায়, তারা হরমুজ প্রণালির ওপর পুনরায় নিয়ন্ত্রণ নিচ্ছে। রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি জানায়, ইরানের সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র তাদের দায়বদ্ধতা পূরণ করেনি এবং “যাতায়াতের জন্য ইরানের অনুমতি প্রয়োজন”।

    জাহাজগুলোরদিকপরিবর্তন

    এর কিছুক্ষণ পরই মেরিনট্র্যাফিকের তথ্য অনুযায়ী দেখা যায়, একাধিক জাহাজ দিক পরিবর্তন করে নিজেদের যাত্রা শুরুর বন্দরের দিকে ফিরে যাচ্ছে।

  2. ইরান ৫০ দিন ধরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন

    ইরানের ইন্টারনেট সংযোগ বন্ধের বিষয়টি দেখানো হয়েছে একটি গ্রাফে

    ছবির উৎস, NetBlocks

    ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস-এর তথ্য অনুযায়ী, ইরানে সরকার আরোপিত ডিজিটাল শাটডাউন ৫০তম দিনে গড়িয়েছে।

    এক্স-এ দেওয়া এক পোস্টে নেটব্লকস জানায়, সাত সপ্তাহ ধরে ইরান কার্যত বৈশ্বিক ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন রয়েছে এবং পরাস্পরের সঙ্গে যুক্ত বর্তমান সমাজ ব্যবস্থায় এ ধরনের ব্ল্যাকআউট “নজিরবিহীন”।

    তবে বিবিসি অ্যারাবিক শুক্রবার জানায়, যোগাযোগ ব্যবস্থার ওপর আরোপিত বিধিনিষেধ ইরান সরকার শিথিল করতে শুরু করেছে বলে সংবাদ মাধ্যমের খবরে দাবি করা হয়েছে।

    প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে, ইন্টারনেট সেবাও আংশিকভাবে পুনরুদ্ধার করা হয়েছে এবং প্রায় ৫০ দিনের বন্ধের পর গুগলের সেবাগুলো আবার ব্যবহার করা যাচ্ছে। তবে সেবাগুলো এখনো ঝামেলাহীন নয়।

    ইরানে ইন্টারনেটে সংযুক্ত থাকার জন্য সাধারণ নাগরিকদের বড় অঙ্কের খরচ বহন করতে হচ্ছে—এর মধ্যে রয়েছে স্যাটেলাইট ইন্টারনেট, যেমন স্টারলিংক বা এল ধরনের সেবা ব্যবহারকারীরা।

    স্টারলিংকের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের প্রতি গিগাবাইট ডেটার দাম প্রায় ছয় ডলার পর্যন্ত পৌঁছেছে—যা এমন একটি দেশের জন্য অত্যন্ত বেশি, যেখানে গড় মাসিক আয় ২০০ থেকে ৩০০ ডলারের মধ্যে বলে ধারণা করা হয়।

    ইরানে স্টারলিংক ব্যবহার করলে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। যুদ্ধ শুরুর পর থেকে কর্তৃপক্ষ শত শত ডিভাইস জব্দ করেছে বলেও খবর পাওয়া যাচ্ছে।

  3. পাবলিক পরীক্ষায় ‘নীরব বহিষ্কার’ প্রথা থাকছে না, জানালেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী

    এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকে শিক্ষামন্ত্রী

    ছবির উৎস, bss

    ছবির ক্যাপশান, এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকে শিক্ষামন্ত্রী

    বাংলাদেশে আসন্ন পাবলিক পরীক্ষাগুলোতে ‘নীরব বহিষ্কার’ বা সাইলেন্ট এক্সপেল-এর কোনো সুযোগ থাকছে না বলে জানিয়েছেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

    তিনি জানিয়েছেন, যথাযথ আইনি প্রক্রিয়া (ডিউ প্রসেস) ছাড়া কাউকে বহিষ্কার করা আইনসম্মত নয়। শিক্ষা বোর্ডের পুরনো এ সংক্রান্ত নীতিমালায় থাকা বিতর্কিত ২৯ নম্বর ধারাটি অবিলম্বে রহিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

    ২১শে এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি এবং দোসরা জুলাই থেকে অনুষ্ঠেয় এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে আজ অংশীজনদের সঙ্গে আয়োজিত একটি বৈঠক শেষে তিনি এ কথা বলেন বলে জানায় রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস।

    শিক্ষামন্ত্রী বলেন, “নীরব বহিষ্কার বলে কোনো শব্দ থাকতে পারে না। ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইন দিয়ে আমরা যখন পরীক্ষা পরিচালনা করেছিলাম, সেখানেও এমন কোনো নিয়ম ছিল না। এটি সম্পূর্ণ আইনবিরুদ্ধ”।

    “কাউকে শাস্তি দিতে হলে ডিউ প্রসেস বা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে দিতে হবে। আপনি পরীক্ষা কক্ষে নকল করেছেন কি করেননি, তা সেখানেই প্রমাণিত হতে হবে। নীরবে বাড়িতে বসে কাউকে বহিষ্কার করার বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়,” বলেনতিনি।

    সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নীরব বহিষ্কার’ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়া উদ্বেগ ও শঙ্কার বিষয়ে মন্ত্রী বলেন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালাটি ১৯৬১ সালের তৈরি করা। নীতিমালার পুরনো কোনো অসংগতিপূর্ণ কপি থেকে এই বিভ্রান্তি ছড়িয়ে থাকতে পারে।

    আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ বিষয়ে দ্রুত একটি স্পষ্টীকরণ বিজ্ঞপ্তি জারি করবে বলেও জানান মন্ত্রী।

  4. ইরানের আকাশসীমা আংশিকভাবে খুলে দেওয়ার খবর

    তেহরানের আকাশে একটি হেলিকপ্টার উড়ছে

    ছবির উৎস, NurPhoto via Getty Images

    ছবির ক্যাপশান, যুদ্ধ শুরুর পর থেকে ইরান তার আকাশসীমা বাণিজ্যিক ফ্লাইটের জন্য বন্ধ রেখেছিল

    ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে বলা হয়েছে, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ইরান আংশিকভাবে তাদের আকাশসীমা পুনরায় খুলেছে।

    ইরনা জানায়, দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে বলেছে—স্থানীয় সময় সকাল ৭টা থেকে দেশের আকাশসীমা ও একাধিক বিমানবন্দর পুনরায় চালু করা হয়েছে এবং আজ থেকেই ধীরে ধীরে ফ্লাইট চলাচল শুরু হবে।

    তারা আরও জানায়, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য দেশের পূর্বাঞ্চলের ওপর দিয়ে আকাশপথ উন্মুক্ত রাখা হয়েছে।

    ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকেই ইরানের আকাশসীমা বন্ধ ছিল।

  5. হরমুজ প্রণালি আবার বন্ধ করেছে ইরানের সামরিক বাহিনী- রাষ্ট্রীয় গণমাধ্যম

    হরমুজ প্রণালি

    ছবির উৎস, Anadolu via Getty Images

    ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বলা হয়েছে, ইরানের সামরিক বাহিনী হরমুজ প্রণালির ওপর তাদের নিয়ন্ত্রণ পুনরায় প্রতিষ্ঠা করছে।

    ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর সঙ্গে সংশ্লিষ্ট ফারস নিউজ এজেন্সি, ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি এবং রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি—সবকটিই আইআরজিসি-এর এক বিবৃতি উদ্ধৃত করেছে। সেখানে বলা হয়েছে, প্রণালিটি “আগের অবস্থায়” ফিরে যাবে এবং ওই এলাকার নিয়ন্ত্রণ থাকবে সশস্ত্র বাহিনীর হাতে।

    এর আগে আমরা দেখেছি কিছু জাহাজ এই জলপথ দিয়ে যাতায়াত করেছে—তবে গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে মোট কতটা সামুদ্রিক যান চলাচল করতে পেরেছে, তা স্পষ্ট নয়।

    আইআরজিসি-এর বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে “জলদস্যুতা”-র অভিযোগ আনা হয়েছে।

    এতে বলা হয়েছে, তাদের “তথাকথিত অবরোধ” আসলে সমুদ্রপথে জবরদস্তি চালিয়ে দখলের শামিল।

    এর আগে ইরান জানিয়েছিল, যুক্তরাষ্ট্র যদি তাদের বন্দরগুলোর ওপর অবরোধ চালু রাখে, তাহলে তারা হরমুজ প্রণালি বন্ধ করে দেবে।

  6. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা

    • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক্সে এক পোস্টে লেছেন, যুদ্ধবিরতির অবশিষ্ট সময়ের জন্য হরমুজ প্রণালিকে "সম্পূর্ণ উন্মুক্ত" ঘোষণা করা হচ্ছে। তবে এই ঘোষণার পরও পারস্য উপসাগরে অবস্থানরত বাণিজ্যিক জাহাজগুলো এই পথ পাড়ি দিতে খুব একটা তাড়াহুড়ো দেখাচ্ছে না।
    • ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি “পুরোপুরি উন্মুক্ত এবং ব্যবসার জন্য প্রস্তুত” কিন্তু ইরানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি কার্যকর ও বহাল থাকবে।
    • ট্রুথ সোশালে আরেকটি পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট লেখেন, “ইরান সম্মত হয়েছে যে তারা আর কখনো হরমুজ প্রণালি বন্ধ করবে না এবং এটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে না”।
    • হরমুজ প্রণালি উন্মুক্ত করার বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই একজন "জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার" বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায় যে, এই যাতায়াত ব্যবস্থা কিছু নির্দিষ্ট বিধিনিষেধের অধীনে থাকবে। বাণিজ্যিক জাহাজগুলো চলাচলের ক্ষেত্রে আইআরজিসি এর নৌ-শাখার অনুমতি নিতে হবে।
    • যোগাযোগ ব্যবস্থার ওপর আরোপিত বিধিনিষেধ ইরান সরকার শিথিল করতে শুরু করেছে বলে সংবাদ মাধ্যমের খবরে দাবি করা হয়েছে।
    • ভারতের সংসদ ও রাজ্য বিধানসভাগুলোতে নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ করার প্রস্তাব দিয়ে কেন্দ্রীয় সরকার যে বিল এনেছিল, সেটি সংসদের নিম্নকক্ষ লোকসভায় ভোটাভুটিতে হেরে গেছে।
    • হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করতে যুক্তরাজ্য ও ফ্রান্স একটি আন্তর্জাতিক মিশনে নেতৃত্ব দেবে বলেও ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার।
    • ইরানের পক্ষ থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য "সম্পূর্ণ উন্মুক্ত" করার ঘোষণার পরপরই বিশ্ববাজারে তেলের দাম কমেছে, ঊর্ধ্বমুখি প্রবণতা দেখা গেছে শেয়ারবাজারে।
    • দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সমুদ্রপথে শরণার্থী ও অভিবাসীদের যাত্রায় ২০২৫ সাল ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী বছর ছিল বলে জানিয়েছে ইউএনএইচসিআর। গত বছর প্রায় ৯০০ জন রোহিঙ্গা শরণার্থী মৃত্যু বা নিখোঁজের শিকার হয়েছেন।
    • বাংলাদেশের ইতিহাসে সব থেকে বেশি পরিশোধিত জ্বালানি এই মুহূর্তে মজুদ রয়েছে বলে দাবি করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী।
  7. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে