সোমবার সারাদিন যা যা হলো:
- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বন্দরগুলো ঘিরে যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যকর শুরু হয়েছে। তবে, হরমুজ প্রণালি দিয়ে অন্য দেশে যাতায়াতকারী জাহাজ চলাচলে তারা 'বাধা সৃষ্টি করবে না' বলে মার্কিন বাহিনী জানিয়েছে।
- যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে অবরোধ শুরু করার পর আজ সোমবার অন্তত দু'টি তেল বা রাসায়নিকবাহী ট্যাঙ্কার সেখান থেকে ফিরে গেছে। খবর বিবিসি'র মার্কিন অংশীদার সিবিএস নিউজের।
- পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনের জন্য এখনো চেষ্ট্রা চালানো হচ্ছে।
- প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, ভারত সফর ‘ফলপ্রসূ’ হয়েছে।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পোপ লিও'র মধ্যে চলমান বিরোধ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি মার্কিন নেতার মন্তব্যের নিন্দা করেছেন।
- ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের এক মুখপাত্র বলেছেন, হরমুজ প্রণালি অবরোধের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি হলো "ফাঁকা বুলি", যা বাস্তবতার সাথে মিলে না।
- পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া ব্যক্তিরা ট্রাইবুনালে আবেদন করলেই ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন- এমন হবে না বলে জানিয়ে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে শুনানি ছিল সোমবার।
- রাশিয়া সতর্ক করেছে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অবরোধ আরোপ করতে যাচ্ছে, তা বৈশ্বিক বাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
- ইরানের রাজধানী তেহরানে অবস্থিত স্পেনের দূতাবাস পুনরায় তাদের কার্যক্রম শুরু করেছে।
- ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরোপের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে সমর্থন করবে ইসরায়েল।
- পোপ লিও বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার "তর্কে যাওয়ার কোনো ইচ্ছে নেই", মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে পোপের মন্তব্যের সমালোচনা করার পর এই কথা জানান তিনি।
- হাঙ্গেরিতে ভিক্তর অরবানের ১৬ বছরের শাসনের অবসান ঘটেছে। তার দেড় দেশকের বেশি সময়ের শাসনকে হারিয়ে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন পেইতার মোজোর।
- হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই শিশু নিশ্চিতভাবে হামে মারা গেছে, বাকি পাঁচ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
- কিংবদন্তী ভারতীয় সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের শেষকৃত্য সম্পন্ন হচ্ছে সোমবার।
- হরমুজ প্রণালি ঘিরে ইরানের বন্দরগুলো অবরোধ করার মার্কিন ঘোষণার প্রতিক্রিয়ায় ইরান বলেছে যে, তারা 'মার্কিন হুমকির মুখে নতি স্বীকার করবে না'।
- বিবিসি জানতে পেরেছে যে, হরমুজ প্রণালি ঘিরে ইরানের বন্দরগুলোতে মার্কিন নেতৃত্বাধীন সামরিক অবরোধে যুক্তরাজ্য অংশগ্রহণ করবে না।
বিবিসি বাংলা'র লাইভ পাতায় সাথে থাকার জন্য ধন্যবাদ।
আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।














