রোববার সারাদিন যা যা হলো
- সৌদি আরবের বিমানবন্দরের হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় জানিয়েছে সরকার। নিহতরা হলেন- কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মোঃ নাসরুল্লাহ বদরপুরি এবং বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামে মো: শাহেদ আহম্মেদ।
- রাঙ্গামাটির সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। রোববার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর হবে জরুরি গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
- বাংলাদেশের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন বা পালন নিয়ে নতুন একটি পরিপত্র জারি করেছে বিএনপি সরকার।
- পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।
- নেপালের কর্তৃপক্ষ জানিয়েছে, একটি প্রধান নদীর বন্যায় ঘরবাড়ি, সেতু ভেসে গেছে এবং একটি জলবিদ্যুৎ কেন্দ্রের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেনাবাহিনী নিশ্চিত করেছে যে, মধ্য গোর্খা জেলার বুধি গণ্ডকী নদীর তীর থেকে প্রায় ৫০ জনকে উদ্ধার করা হয়েছে।
- ঢাকার সেগুনবাগিচার দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি কালি দিয়ে মোছার চেষ্টার ঘটনায় করা মামলায় গ্রেফতারকৃত দুইজনকে তিন দিন ও বাকি দুইজনকে দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত।
- সিপিআইএমএল (লিবারেশন)এর ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বা আইসার সভাপতি নেহা বোরাকে রোববার আবার আটক করেছে পুলিশ।
- সকল বিমান সংস্থাকে সৌদি আরবের বিমানবন্দর ব্যবহার না করতে নতুন করে সতর্কবার্তা দিয়েছে হুথি গোষ্ঠী। হুথি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এই সর্তকর্তার কথা জানায়।
- সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় দুইজন বাংলাদেশিসহ ১২ জন হতাহতের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।
বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো।
আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুনবিবিসি বাংলার মূল পাতায়।







