শনিবার সারাদিন যা যা হলো
- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কোনো "চুক্তি" না করলে অথবা হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের ওপর "দোজখের আগুন" নামিয়ে আনা হবে।
- ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড দাবি করেছে যে, শুক্রবার দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার পেছনে তাদের অত্যাধুনিক ও নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করেছে। এছঅড়া, দেশের পাহাড়ি অঞ্চলে বসবাসকারী দুটি যাযাবর গোষ্ঠী দুইটি মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টারে হামলা চালিয়েছে বলেও ইরান দাবি করেছে।
- ইরান বলছে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে হামলা হয়েছে। এই হামলার পর রাশিয়া সেখানে কর্মরত ১৯৮ জন কর্মীকে সরিয়ে নেওয়া শুরু করেছে বলে খবর পাওয়া গেছে।
- সরকার গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে- এমন অভিযোগ তুলে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্য।
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদে হরমুজ প্রণালি সংক্রান্ত একটি প্রস্তাবের ওপর যে ভোট হওয়ার কথা ছিল, তা আপাতত স্থগিত করা হয়েছে।
- ইরানের দক্ষিণাঞ্চলীয় কোহগিলুইয়েহ ও বোয়ের-আহমাদ প্রদেশে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি’র একটি উপ-ইউনিট এবং একই প্রদেশের গভর্নর—উভয়েই যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ক্রু সদস্যকে গ্রেফতার করার খবর অস্বীকার করেছেন।
- গুলি করে ভূপাতিত করা যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের ক্রু সদস্যকে আটক করতে পারা ইরানের জন্য ‘বড় পুরস্কার’ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন একজন বিশেষজ্ঞ।
- ঢাকার কেরাণীগঞ্জে একটি গ্যাস লাইটার তৈরির কারখানা অগ্নিকাণ্ডের পর পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। কারখানাটিতে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা ছিল না বলেও জানানো হয়েছে।
- মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রকাশিত তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ৩৬৫ জন মার্কিনি সেনা অভিযানে আহত হয়েছেন।
- ইরানের দক্ষিণাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের মাহশাহর পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বড় ধরনের হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন ওই অঞ্চলের গভর্নরের নিরাপত্তা বিষয়ক উপ-প্রধান ওয়ালিউল্লাহ হায়াতি।
বিবিসি বাংলার লাইভ পাতা আজ এখানেই শেষ হলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।























