লাইভ, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোকযাত্রায় লাখো মানুষ
তেহরানে ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের মূল শোকযাত্রায় লাখো মানুষ অংশ নিয়েছেন বলে ইরানি গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে।
চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
সরাসরি কভারেজ
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় গোলাগুলিতে তিনজন নিহত
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার
মধুমঙ্গল পাড়ায় গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার বেলা বারোটার
দিকে এই ঘটনা ঘটে।
পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত
কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “অজ্ঞাত তিন যুবককে অজ্ঞাত লোকজন গুলি করে
হত্যা করেছে। বারোটার দিকে আমি খবর পেয়েছি। ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।”
নিহত ব্যক্তিরা ইউপিডিএফ
বা জেএসএসের সদস্য কিনা, এমন প্রশ্নে তিনি বলেন, “এটা আমি বলতে পারবো না। আই এম নট
শিওর।”
তবে, গোলাগুলিতে অন্য কেউ
আহত হওয়ার কোনো তথ্য নেই বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। নিহতদের নাম পরিচয় এখন
পর্যন্ত জানা যায়নি।
স্থানীয় একজন সাংবাদিক
জানিয়েছেন, এই ঘটনার পর ওই এলাকায় পরিস্থিতি থমথমে হয়ে আছে। দোকান পাট বন্ধ এবং সড়ক
ও আশপাশের এলাকায় মানুষের উপস্থিতি কমে গেছে।
মৌসুমী স্থল নিম্নচাপের কারণে চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত
ছবির উৎস, Getty Images
উড়িষ্যা ও তৎসংলগ্ন
দক্ষিণ ঝাড়খন্ড এলাকায় অবস্থানরত মৌসুমি স্থল নিম্নচাপের প্রভাবে সমুদ্র
বন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে
যেতে পারে।
এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর
স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
একইসঙ্গে, সকাল নয়টা থেকে
সন্ধ্যা ছয়টা পর্যন্ত অভ্যন্তরীণ নদী বন্দরগুলোতে দুই নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত
দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
পৃথক দুইটি পূবাভাসে এই
তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল
হক স্বাক্ষরিত সর্বশেষ আবহাওয়া পরিস্থিতির এক পূর্বাভাসে উপকূলীয় এলাকায় ঝড়ো
হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, উড়িষ্যা ও
তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খন্ড এলাকায় অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে
অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ ঝাড়খন্ড ও তৎসংলগ্ন উড়িষ্যা এলাকায় মৌসুমি স্থল
নিম্নচাপ আকারে অবস্থান করছে।
এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম
দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ু
চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।
এর প্রভাবে সমুদ্র
বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও
তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে
জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
একইসঙ্গে, চট্টগ্রামসহ
চারটি সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এছাড়া উত্তর বঙ্গোপসাগরে
অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ
আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার আরেকটি পূর্বাভাসে
বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর নদীবন্দরগুলোকে এক নম্বর পুনরায়
এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এসব এলাকার ওপর দিয়ে দক্ষিণ
বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কি.মি. বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ
অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এছাড়া দেশের অন্যত্র
পশ্চিম বা উত্তর- পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কি.মি. বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ
অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোকযাত্রায় লাখো মানুষ
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, আলী খামেনির শবযাত্রায় তেহরানের রাস্তায় লাখো মানুষ
তেহরানে ইরানের দ্বিতীয় সর্বোচ্চ
নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের মূল শোকযাত্রায় লাখো মানুষ অংশ নিয়েছেন বলে ইরানি গণমাধ্যমের
প্রতিবেদনগুলোতে বলা হয়েছে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের
ছবিও প্রকাশ করেছে গণমাধ্যমগুলো।
অনুষ্ঠানের আয়োজকদের মতে, একটি “বিশেষ” গাড়িতে করে এই শোকযাত্রা সম্পন্ন করা হবে এবং এতে “১০ থেকে ১২ ঘণ্টা” সময় লাগবে।
এই অনুষ্ঠানের জন্য বিশেষ
ব্যবস্থার অংশ হিসেবে তেহরান ও কোম শহরে বিশেষ ট্রাফিক বিধি-নিষেধ ঘোষণা করা
হয়েছে।
ইরানের নতুন নেতা মোজতবা
খামেনি রোববার তার বাবার জানাজার নামাজে উপস্থিত ছিলেন না।
অবশ্য এর কয়েক ঘণ্টা পরই
তার নামে একটি ডিক্রি বা আদেশ জারি করা হয়, যেখানে গোলামহোসেইন মহসেনি এজেইকে আবারও ইরানের বিচার বিভাগের প্রধান
হিসেবে নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে।
তিন দিনের এই কর্মসূচিটি
মাশহাদ শহরে আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
এদিকে, এই জানাজা অনুষ্ঠানে
ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের যোগদানের একটি ছবি প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম।
সম্প্রতি ইরানের সাথে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি।
ওই যুদ্ধ চলাকালীন তার
বাসভবনের আশেপাশের এলাকাকেও লক্ষ্যবস্তু করা হয়েছিল।
২০০৯ সালের বিতর্কিত
নির্বাচনে আহমাদিনেজাদকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল এবং তিনি প্রেসিডেন্ট থাকাকালীন
মীর হোসেন মুসাভি, জাহরা
রাহনাভার্দ এবং মেহদি কারুবিকে কারাবন্দী করা হয়েছিল।
ছবির উৎস, MORE
ছবির ক্যাপশান, শোক যাত্রায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের যোগদানের একটি ছবি প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম
ছবির উৎস, EPA/Shutterstock
ছবির ক্যাপশান, রোববার ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হয়
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, আলী খামেনির শবযাত্রায় যোগ দেয়া অনেকে যুক্তরাষ্ট্র বিরোধী প্ল্যাকার্ড বহন করেন
রোববার সারাদিন যা যা হয়েছে
ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার পুলিশের ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে বাংলাদেশ সরকার।
তেহরানের কেন্দ্রীয় মসজিদে স্থানীয় সময় সকাল আটটায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা) ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অুনষ্ঠিত হয়েছে। জানাজায় লাখো মানুষ অংশ নিয়েছেন। জানাজা শুরুর আগেই মানুষের ক্রমবর্ধমান ভিড়ে পুরো এলাকা জনসমুদ্রে পরিনত হয়।
প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় দেখা যায়নি তার ছেলে ও ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে।
ইরানের সেনাবাহিনীকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়া হয়েছে বলে দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে একই এলাকায় মৌসুমী নিম্নচাপে পরিনত হয়েছে বলে আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে। সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। আবহাওয়া অধিদপ্তর রোববার দুপুরে এক পূর্বাভাসে এ কথা বলেছে ।
বরিশালের ব্যবসায়ী অগ্রণী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারের অণ্ডকোষ চেপে ধরে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগে মোস্তাফিজুর রহমান লিটুসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারো মৃত্যু না হলেও, একইসময়ে হামের উপসর্গজনিত রোগে সাত শিশু মারা গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক ও বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ৮৬ বছর বয়সে মারা গেছেন।
প্রায় পাঁচ মাসের দীর্ঘ বিরতির পর ইরান ও কাতারের মধ্যে সমুদ্রপথে পুনরায় বাণিজ্য শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন দু'দেশের কর্মকর্তারা।
দৈনিক তেল উৎপাদনের কোটা এক লাখ ৮৮ হাজার ব্যারেল বৃদ্ধি করা হবে বলে ঘোষণা দিয়েছে ওপেক প্লাসভুক্ত (ওপেক+) তেল উৎপাদনকারী দেশগুলো।
যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধ শুরুর চার মাসের বেশি সময় পর ইরানের বন্দর আব্বাস বিমানবন্দর পুনরায় সচল হয়েছে।
বাংলাদেশে সরকারি অনুষ্ঠান উপলক্ষে তৈরি করা ব্যানার, ফেষ্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
বিবিসি বাংলার লাইভ
বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।