বাংলাদেশি তরুণরা কেন এবং কীভাবে রাশিয়ার পক্ষে যুদ্ধে জড়াচ্ছে?

বাংলাদেশি তরুণরা কেন এবং কীভাবে রাশিয়ার পক্ষে যুদ্ধে জড়াচ্ছে?

রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধের সঙ্গে বাংলাদেশ জড়িত নয়। কিন্তু তারপরও বাংলাদেশি নাগরিকদের অনেকেই যুদ্ধে অংশ নিয়ে রাশিয়ার পক্ষে লড়ছেন। সম্মুখসারিতে যুদ্ধ করতে গিয়ে প্রাণ হারাচ্ছেন, হাত-পা হারিয়ে পঙ্গুত্বও বরণ করছেন। কারো কারো ক্ষেত্রে আবার মাসের পর মাস কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তারা কী বেঁচে আছেন, নাকি মারা গেছেন?- জানেন না দেশে থাকা স্বজনরা। কিন্তু ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে কেন এবং কীভাবে জড়িয়ে পড়ছেন বাংলাদেশের নাগরিকরা?