সাত দশকের মধ্যে সবচে উজ্জ্বল আর অতিকায় চাঁদ দেখা যাবে আজ রাতে

বিজ্ঞানীরা বলছেন, অন্য সময়ের তুলনায় এ সময় চাঁদ ১৪ শতাংশ বড় দেখা যাবে।
ছবির ক্যাপশান, বিজ্ঞানীরা বলছেন, অন্য সময়ের তুলনায় এ সময় চাঁদ ১৪ শতাংশ বড় দেখা যাবে।
Published

গত প্রায় সত্তর বছরের মধ্যে পৃথিবীর কাছাকাছি এত বড় আর উজ্জ্বল চাঁদ দেখা যায়নি। সুপারমুন নামে এই বড় ও উজ্জ্বলতম চাঁদের দেখা মিলবে আজ রাতে।

পৃথিবীর খুব কাছে চলে আসায় খালি চোখেই দেখা যাবে এই চাঁদ। বিজ্ঞানীরা বলছেন, অন্য সময়ের তুলনায় এ সময় চাঁদ ১৪ শতাংশ বড় দেখা যাবে।

আর সেই সঙ্গে আজকের দিনে ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখাবে পৃথিবীর একমাত্র এই উপগ্রহটিকে।

এরপর চাঁদের এমন রূপ দেখতে অপেক্ষা করতে হবে ২০৩৪ সাল পর্যন্ত।

পৃথিবী আর চাঁদের মধ্যকার দূরত্ব আজ প্রায় ২৮ হাজার কিলোমিটার কমে যাবে
ছবির ক্যাপশান, পৃথিবী আর চাঁদের মধ্যকার দূরত্ব আজ প্রায় ২৮ হাজার কিলোমিটার কমে যাবে

তবে, এই সুপারমুন সবচেয়ে ভালোভাবে দেখতে পারবেন উত্তর আমেরিকার মানুষ।

বিজ্ঞানীরা বলছেন, এমন অবস্থার সৃষ্টি হয় কেবল তখনি, যখন নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে চাঁদ পৃথিবী খুব কাছে চলে আসে।

সৌর পরিবারের গ্রহ পৃথিবী আর পৃথিবীর উপগ্রহ চাঁদের গড় দূরত্ব তিন লক্ষ ৮৪ হাজার কিলোমিটার।

তবে, আজ সেটি প্রায় ২৮ হাজার কিলোমিটার কমে যাবে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা।