রোববার সারাদিন যা যা হলো:
- গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৯ জন। একই সময়ে মারা গেছেন পাঁচ জন।
- বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং শামা ওবায়েদ ইসলামের মধ্যে দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে।
- বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চারটি সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।
- কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে একজন সার ডিলারের গুদাম ভেঙ্গে ১৯৭ বস্তা ইউরিয়া সার নিয়ে গেছেন কৃষকরা। 'মব সৃষ্টির' অভিযোগ কৃষি কর্মকর্তার, চাহিদার তুলনায় সরবরাহ কম বলছে পুলিশ।
- যেসব দেশ যুক্তরাষ্ট্রের 'অর্থনৈতিক যুদ্ধে' অংশ নেবে, ইরান তাদের শত্রু হিসেবে গণ্য করবে বলে সতর্ক করেছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাই।
- বিদ্রোহে বিধ্বস্ত থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে “অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে” ৫০টিরও বেশি সমন্বিত অগ্নিসংযোগ এবং হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। এসব হামলায় দুইজন আহত হয়েছেন।
- আঞ্চলিক পরিস্থিতি এবং উত্তেজনা কমানোর চেষ্টায় ওমান এবং মিসরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
- ঢাকায় অবস্থিত দুইটি বিদেশি দূতাবাসে ই-মেইলের মাধ্যমে হুমকির ঘটনায় বারিধারা ও গুলশানের পুরো কূটনৈতিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে ওই হুমকি 'ফেক' বলে জানিয়েছে পুলিশ।
বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো।
আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুনবিবিসি বাংলার মূল পাতায়।